1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার ভারতীয় মায়ের কাছে আরেক শিশু, সপ্তাহে ৩ দিন রাখতে পারবেন বাবা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১ ২:২০ pm

জাপানি মায়ের দুই সন্তান নিয়ে রিটের শুনানি থাকা অবস্থায় এবার আড়াই বছরের এক শিশুকে ভারতীয় এক মায়ের কাছে দিয়েছেন হাইকোর্ট। তবে, সপ্তাহে তিন দিন ওই শিশুর বাবা সকাল থেকে বিকাল পর্যন্ত সন্তানকে নিজের কাছে নিয়ে যেতে পারবেন।

এ সংক্রান্ত এক আবেদনের শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে শিশুটির বাবা ব্যবসায়ী শাহীনুর টিআইএম নবীর পক্ষে ছিলেন আইনজীবী ব্যারিস্টার মাসদু রেজা সোবহান। আর, মা সাদিকা সাঈদের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, উভয়পক্ষের শুনানি নিয়ে আদালত শিশুকে মায়ের জিম্মায় দিয়েছেন। বাবা সপ্তাহে তিন দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শিশুকে নিজের কাছে নিতে পারবেন।

একই সঙ্গে মায়ের পাসপোর্ট গুলশান থানায় জমা দিতে বলেছে আদালত।

আদালতের নির্দেশে সকালে শিশুকে নিয়ে হাজির হন বাবা শাহীনুর নবী। এ সময় শিশুটির মা-ও আদালতে উপস্থিত ছিলেন। দুই পক্ষের শুনানি শেষে আদালত শিশুটির বাবা ও মায়েরও বক্তব্য শুনে পরে আদেশ দেন।

ঘটনা তুলে ধরে আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ বলেন, ভারতের বিয়ে-সংক্রান্ত ওয়েবসাইট থেকে হায়দরাবাদের সাদিকা শেখ নামে এক নারীকে পছন্দ করেন বারিধারার এক ধনাঢ্য ব্যবসায়ী পরিবারের সন্তান শাহীনুর নবী। মেয়েটিও হায়দরাবাদের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের। ২০১৭ সালে হায়দরাবাদে তাঁদের ঘটা করে বিয়ে হয়। বিয়ের পর মালয়েশিয়ার কুয়ালালামপুরে বসবাস শুরু করেন তাঁরা। কয়েক মাস পর ঢাকায় চলে আসেন ওই দম্পতি।
এরই মধ্যে ওই দম্পতির এক পুত্রসন্তানের জন্ম হয়। করোনার সময় থেকে হঠাৎ করে তাদের সংসারে অশান্তি নেমে আসে। সাদিকা সাঈদ শেখকে মারধরও করেন তাঁর স্বামী। ভারতের আত্মীয়স্বজনের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন। বিষয়টি ভারতে মেয়েটির আত্মীয়স্বজনেরা জানতে পারেন। এরপর ওই দেশ থেকে তাদের পরিবারের পক্ষে প্রথমে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করা হয়। তারপরও বিষয়টি সমাধান হয়নি। পরে মেয়েটির বোন মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল’ অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) কাছে আইনি সহায়তা চান। এর মধ্যে সাদিকাকে ডিভোর্স দেন স্বামী শাহীনুর নবী।

তখন বিষয়টি নিয়ে আদালতে রিট করা হলে আদালত শিশুকে নিয়ে হাজির হতে নির্দেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী তাঁরা আজ হাজির হন। পরে আদালত শুনানি শেষে দুই মাসের জন্য এ আদেশ দেন।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ