1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার ধারাভাষ্য থেকে অবসর নিলেন লয়েড

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ ডিসেম্বর, ২০২১ ৯:২৯ pm

এবার ধারাভাষ্য থেকেও অবসর নিলেন ডেভিড লয়েড। ইংল্যান্ডের এই কিংবদন্তি ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছেন ১৯৮০ সালের মে মাসে।

ব্যাট তুলে রাখার পর থেকেই ক্রিকেটের সঙ্গে জড়িয়ে ছিলেন সাবেক এই ইংলিশ তারকা। দুই দশকেরও বেশি সময় ধারাভাষ্য দেওয়ার পর মাইক্রোফোন তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড লয়েড।

কিংবদন্তি ইংলিশ ধারাভাষ্যকার টুইটারে এ ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এত মানুষের অন্দরমহলে ক্রিকেট পৌঁছে দিয়েছি। এই গর্ব ও আনন্দ নিয়ে অবসরে যাচ্ছি।

৭৪ বছর বয়সী লয়েড আরও বলেন, স্কাই ক্রিকেটের সঙ্গে ২২ বছরের চমৎকার সম্পর্ক শেষে আমি সিদ্ধান্ত নিয়েছি যে, মাইক্রোফোন তুলে রাখার এটাই সঠিক সময়।

২০১৩ সালে তার আদর্শ ধারাভাষ্যকার বিল লরির সঙ্গে কমেন্ট্রি বক্সে বসাটা লয়েডের সেরা স্মৃতি। ইয়ান বিশপ, রবি শাস্ত্রী, শেন ওয়ার্ন, শন পোলক এবং ইয়ান স্মিথসহ অনেকের সঙ্গে ধারাভাষ্য দেওয়ার সুখস্মৃতি তার মানসপটে চিরঅম্লান হয়ে থাকবে বলে জানান লয়েড।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ