1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার ‘ছাত্রীকে ধাক্কা দেওয়ায়’ রাইদার ১৫ বাস আটকালেন শিক্ষার্থীরা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১ ৪:৩০ pm

রাজধানীর আফতাব নগরের ঢাকা ইম্পেরিয়াল কলেজের এক ছাত্রীকে রাইদা পরিবহনের একটি বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে। এতে প্রতিষ্ঠানটির বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাইদা পরিবহনের অন্তত ১৫টি বাস রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের রাস্তায় আটক রেখেছে। এতে ওই সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) দুপুরে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, আজ দুপুরের দিকে ইম্পিরিয়াল কলেজের এক ছাত্রী মুগদা এলাকা থেকে করোনার টিকা নিয়ে রাইদা পরিবহনের একটি বাসে করে বাসায় ফিরছিলেন। রামপুরা পুলিশ বক্সের সামনে বাস থেকে নামার সময় তাকে ওই বাসের হেলপার ধাক্কা দিয়ে ফেলে দেয় বলে অভিযোগ উঠে। পরে বিষয়টি প্রতিষ্ঠানটির শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে পড়লে তারা উত্তেজিত হয়ে রামপুরা বিটিভি ভবনের সামনের রাস্তায় রাইদা পরিবহনের ১৫টি গাড়ি আটকিয়ে রাখে। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই।

ওসি বলেন, যে বাসের হেলপারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে সেই বাসটি আটক করা যায়নি। এছাড়া বাসের নম্বরও জানা যায়নি। তবে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য রাইদা পরিবহনের মালিকপক্ষকে থানায় ডেকেছি। আন্দোলনরত শিক্ষার্থীদেরও থানায় নিয়ে আসা হয়েছে। দুপক্ষের সঙ্গে আলোচনা করে আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করবো। এরইমধ্যে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে। আশা করছি, মালিকপক্ষ এলে বিষয়টি দ্রুত সমাধান হবে।

তবে বিষয়টি মীমাংসা না হওয়া পর্যন্ত বাসগুলো রাস্তায় আটক থাকবে বলেও জানান ওসি রফিকুল ইসলাম।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ