1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এবার আইনজীবীদের সঙ্গে বসছে বিএনপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২১ ৪:৩৪ pm

রাজনৈতিক কলাকৌশল নির্ধারণ ও সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করতে নির্বাহী কমিটির পর এবার আইনজীবীদের মতামত শুনবে বিএনপির হাইকমান্ড।

আগামীকাল সোমবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।

আজ রোববার বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, ‘সোমবার সন্ধ্যা ৭টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আইনজীবীদের সঙ্গে মতবিনিময় করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখানে বিএনপির মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন।’

গত ১৪ সেপ্টেম্বর থেকে বিএনপির ধারাবাহিক বৈঠক হয়। প্রথম দফায় তিন দিনে দলের ভাইস চেয়ারম্যান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদকসহ সম্পাদকমণ্ডলী এবং নয়টি অঙ্গসংগঠনের সঙ্গে বৈঠক হয়।

এরপর গত ২১ সেপ্টেম্বর থেকে তিনদিন নির্বাহী কমিটির সদস্যদের ধারাবাহিক বৈঠক হয়। এরই অংশ হিসেবে গত বৃহস্পতিবার শেষ দিনে খুলনা, রাজশাহী ও বরিশাল বিভাগের নির্বাহী কমিটির ৮৫ জন সদস্য উপস্থিত ছিলেন।

দুই দফার ধারাবাহিক বৈঠকে ৪৯১ জন সদস্য অংশ নেন। তাদের মধ্যে ৩০০ জন বক্তব্য দেন।

২০১৮ সালের ৭ ফেব্রয়ারি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে নেওয়ার পর জাতীয় নির্বাহী কমিটির সঙ্গে এটাই তারেক রহমানের প্রথম বৈঠক। ২০১৬ সালের ১৯ মার্চ ষষ্ঠ কাউন্সিলের পর খালেদা জিয়ার নেতৃত্বে গঠিত নির্বাহী কমিটির বর্তমান সদস্য সংখ্যা ৫০২।

সর্বশেষ দলের নির্বাহী কমিটির সভা হয় ২০১৮ সালের ৩ ফেব্রুয়ারি। ওই বৈঠকে সভাপতিত্ব করেছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। দুর্নীতি দমন কমিশনের দুই মামলার সাজায় কারাবন্দি হওয়ায় কয়েক দিন আগে তিনি নির্বাহী কমিটির জরুরি সভা ডাকেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ