
বাংলাদেশের সঙ্গে ব্যবসা বাড়াতে আগ্রহী আফ্রিকার দেশ আলজেরিয়া। বর্তমানে বাংলাদেশ থেকে পাট ও পাটজাত পণ্য, ওভেন ও নিটওয়্যার, হোম টেক্সটাইল এবং ফুটওয়্যার আমদানি করে। এর বাইরে প্রতি বছর বিপুল পরিমাণ ভোগ্যপণ্য, দানাদার খাদ্যশস্য, দুগ্ধজাত পণ্য, প্লাস্টিকসামগ্রী ও ওষুধ আমদানি করে। এছাড়াও আলজেরিয়ায় কৃত্রিম ফিলামেন্টস, কাঁচ ও সিরামিকস, চামড়াজাত পণ্য, ইলেকট্রনিক সামগ্রীর সম্ভাবনাময় বাজার রয়েছে। তাই আলজেরিয়ায় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং এফবিসিসিআইয়ের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলে দু’দেশই লাভবান হতে পারে।
এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে দু’দেশের ব্যবসায়ী পর্যায়ে সমঝোতা স্মারক সইয়ের ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত রাবাহ লারবি
ভিন্নবার্তা ডটকম/আর।