
বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান জাটকা জব্দ করেছে নৌ পুলিশ। মাছগুলো এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিলিয়ে দেওয়া হয়েছে।
সোমবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল নৌ পুলিশ নগরের দপদপিয়া সেতুর টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যাত্রীবাহী বাস এবং ট্রাকে অভিযান চালিয়ে ৫০ মন জাটকা জব্দ করা হয়।
এ সময় বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন ও সদর নৌথানা ওসি হাসনাত জামান উপস্থিত ছিলেন।
বরিশাল নৌ পুলিশের এসপি কফিল উদ্দিন জানান, পটুয়াখালীর কলাপাড়া, মহিপুর থেকে নিয়মিত ঝাটকা মাছ ঢাকা যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালানো হয়। পরে মাছগুলো বিভিন্ন এতিম খানা, মাদ্রাসা ও গরীবদের মাঝে বিতরণ করা হয়।
ভিন্নবার্তা ডটকম/আর