1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক যুগ পর সিরিয়া থেকে হজের প্রথম ফ্লাইট সৌদি পৌঁছল

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ মে, ২০২৪ ৬:২৬ am

দীর্ঘ এক যুগ পর সিরিয়া থেকে হজযাত্রীদের প্রথম সরাসরি ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে। গত ২৮ মে জেদ্দার কিং আবদুল আজিজ এয়ারপোর্টে সিরিয়ার দামেশ থেকে ছেড়ে আসা দুটি ফ্লাইটে ৫২৭ হজযাত্রী পৌঁছেন। সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া সূত্রে এ তথ্য জানা যায়।

২০১২ সালে গৃহযুদ্ধের কারণে সিরিয়ার সঙ্গে সৌদি আরব কূটনীতিক সম্পর্কসহ সব ধরনের সম্পর্ক ছিন্ন করে।

এরপর থেকে হজযাত্রীদের সরাসরি সৌদিগামী ফ্লাইটও বন্ধ হয়ে পড়ে। দীর্ঘ ১৩ বছর পর ২০২৩ সালের মে মাসে সৌদি আরবে রিয়াদে অনুষ্ঠিত আরব লীগের সম্মেলনে যোগ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তখন দেশ দুটি কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনে সম্মত হয়।
আল-আরাবিয়া জানিয়েছে, আসন্ন হজ উপলক্ষে সাময়িকভাবে দামেশক থেকে সরাসরি জেদ্দাগামী সরাসরি ফ্লাইট চালু করা হয়।

আগামী ৪ জিলহজ পর্যন্ত ৫০টি ফ্লাইট করে জেদ্দা বিমানবন্দরে সিরিয়ান হজযাত্রীদের আগমন অব্যাহত থাকবে। হজের পর মদিনার প্রিন্স মুহাম্মদ বিন আবদুল আজিজ বিমানবন্দর থেকে তাদের নিজদেশে প্রত্যাবর্তন শুরু হবে।
এদিকে রিয়াদে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত মুহাম্মাদ সুসান জানিয়েছেন, এবছর ১৭ হাজার পাঁচ শ জন পবিত্র হজ পালন করতে সৌদি আরব আসবেন। তাঁরা ৫১টি ফ্লাইটে করে সিরিয়ার দামেশক থেকে সরাসরি জেদ্দা ও মদিনায় আসবেন।

সিরিয়ার আওকাফ মন্ত্রণালয় ৫০ হাজারের বেশি আবেদন থেকে ১৭৫০০ জনকে এবার হজের জন্য নির্বাচন করেছে বলে জানান তিনি।
সূত্র: আল-আরাবিয়া



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ