1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত অমানবিক: জাফরুল্লাহ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১ ৮:১৪ pm

গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, “এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল অমানবিক।”

বুধবার গণস্বাস্থ্য কেন্দ্রের ধানমন্ডি শাখায় অনুষ্ঠিত এক নাগরিক সমাজের সভায় তিনি এ কথা বলেন।

সভায় এক প্রস্তাবে দেশের ভয়াবহ করোনার পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলা হয়, এই পরিস্থিতে দেশের জনগণের প্রতি সরকার সঠিক ভাবে দায়িত্ব পালন করছে না। এক দিনের বিরতিতে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত ছিল অমানবিক। গণপরিবহন চালু না করে গার্মেন্টস চালুর সিদ্ধান্তে মানুষ বিরাট দুর্ভোগে পড়ে। হেঁটে অধিক ভাড়া দিয়ে কষ্ট জর্জরিত হয়ে পরের দিনই কাজে যোগদানের সিদ্ধান্ত অত্যন্ত অমানবিক সিদ্ধান্ত।

সভায় বক্তারা দাবি জানিয়ে বলেন, জরুরি ভিত্তিতে সকাল- সন্ধ্যা কাজ করে এক সপ্তাহ মধ্যে সকল গার্মেন্টস শ্রমিকদের করোনা টিকা প্রদান করা হোক । একই সাথে আমরা দাবি করছি অবিলম্বে সকল কলেজ বিশ্ববিদ্যালয়সহ সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক। সাথে সাথে সকল ছাত্র-ছাত্রীদের ও টিকা প্রদান করা হোক।

তারা আরও বলেন, সরকার ঘোষণা দিয়েছে আগামী ১১ আগস্টের তারিখের ভেতরে যারা করোনা টিকা নিবে না তাদেরকে কাজে যোগদান করতে দেওয়া হবে না এবং চলাচলের বাধা ও জরিমনা করা হবে। পর্যাপ্ত মানুষকে টিকা দানে অক্ষম সরকারের এই সিদ্ধান্ত হাস্যকর। আমাদের বক্তব্য সরকারের তথ্য অনুযায়ী তাদের কাছে এক কোটি চৌদ্দ লাখ টিকা মজুত আছে । জাপান থেকে আসবে ছয় লাখ । আগামী এক সপ্তাহর মধ্যে এই টিকা কারখানার শ্রমিক ও ছাত্রদের মাঝে প্রদান করা হোক

দীর্ঘদিন কোট-কাচারি বন্ধ থাকায় বিচারপ্রার্থী ও আইনজীবীরা দুঃখ কষ্টে আছে। আমরা কোট-কাচারি খুলে দেওয়ার দাবি করছি। পাশাপাশি খুনি ও দাগি সাজাপ্রাপ্ত আসামি ছাড়া সবাইকে জামিন দেওয়ার আহ্বান জানাই।

উপরিউক্ত দাবি-দাওয়া সরকারের কাছে মেনে নেওয়ার এবং জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য আগামী ৬ আগস্টের নাগরিক সমাজের কর্মসূচি পরিবর্তন করে ১১ আগস্ট বিকেল ৩ টায় জাতীয় শহীদ মিনারে নাগরিক সমাজের মধ্যে থেকে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে গণস্বাস্থ্য নগর হাসপাতালের ৬ষ্ঠ তলায় সেমিনার কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদ, নাগরিক ঐক্য, বাংলাদেশ কল্যাণ পার্টি, গণসংহতি বাংলাদেশ, ছাত্র যুব অধিকারী পরিষদ, গণফোরাম, বিকল্প ধারা বাংলাদেশ, মেহনতি জনতা নাগরিক মঞ্চের এর নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ