1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

এক থানায় একইদিনে তিন ধর্ষণ মামলা, গ্রেফতার ২

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৫ নভেম্বর, ২০২১ ৮:২৫ pm

মানিকগঞ্জের সিংগাইর থানায় একদিনে ধর্ষণের অভিযোগে তিনটি মামলা হয়েছে। এসব মামলায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের ​আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ‍সিংগাইর থানার ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও মামলার এজাহার থেকে জানা যায়, রবিবার (১৪ নভেম্বর) উপজেলার এক প্রবাসীর স্ত্রী (২০) দেবরের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। বাদীর অভিযোগ, দেবর তাকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করতো। ১৪ নভেম্বর বিকালে তাকে ধর্ষণ করে। এ ঘটনায় বাদী হয়ে সিংগাইর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন তিনি। এ ঘটনায় জড়িত হেলাল ফকিরকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, উপজেলার পৌর এলাকার আঙ্গারিয়ায় এক বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৪) ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে প্রতিবেশী শহীদের ছেলে আলামিনের (২২) বিরুদ্ধে। গত ২৪ অক্টোবর রাতে প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য বের হলে এ ঘট্না ঘটে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে ১৪ নভেম্বর সিংগাইর থানায় মামলা করেন।

অপরদিকে, সিংগাইর পৌর এলাকার গোবিন্দলে এক ট্রাকচালকের স্ত্রীকে (২৮) বিয়ের কথা বলে ধর্ষণ করা হয়। ২৬ অক্টোবর রাতে উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ গ্রামের হাছেন বিশ্বাসের ছেলে দুলাল বিশ্বাসের (৩০) ধর্ষণ করেছে বলে অভিযোগ ওই নারীর। এ ঘটনায় সিংগাইর থানায় মামলা করেন তিনি। দুলাল বিশ্বাসকে গ্রেফতার করেছে পুলিশ।

ওসি সফিকুল ইসলাম মোল্ল্যা বলেন, ধর্ষণের ঘটনায় তিনটি মামলা হয়েছে। পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুলালকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত দুই জনকে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ