1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একুশ এলো

রেহানা আক্তার
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৪ ৪:২৫ pm

ব্যালকোনিতে দাড়িয়ে
নিচের দিকে চোখ পরতেই
দেখি সজনে গাছটা ফুলে
ফুলে ছেঁয়ে গেছে।
অবচেতন মনে হঠাৎ
নিস্প্রাণ বর্ন মালারা
বলে দিল একুশের আগমন।
কুমরো গাছের মাঁচা
ভরে আছে হলুদ ফুলে।
মনে হচ্ছে একুশের আগমনে
সেজে আছে প্রাঙ্গন।
একুশ এলো আবার সোনার ছেলেদের রক্তে ভেজা
লাল সূর্য টাকে সাথী করে।
একুশ এলো পাঁচ বছরের ছোট্ট ছেলেটি মা’কে বলে মা, আমাকে একটি লাল গোলাপ কিনে দিবে?
ইতিহাস না পড়তে পারা
সেই ছোট্ট ছেলেটি শুধু জানে
আজ একটি লাল গোলাপ চাই।
স্কুলের শহীদ মিনারে
এই ফুলটি দেবে।
কেন দিবে কিচ্ছু জানার
প্রয়োজন যেন নাই।
আপাতত একটি লাল
গোলাপই তার চাই।
একুশ এলে ই নিজকে
অনেক ধনী মনে হয়!
পৃথিবীর সব চেয়ে ধনী।
গর্বে অহংকারে ভরে ওঠে
মনের আঙিনা।
মনে হয় আমাদের যা
আছে তা বুঝি তাবত
দুনিয়ার আর কোথাও নেই।
বাঙালি বলে আত্ম
অহংকারে বুকটা ভরে উঠে।
চিৎকার করে বলতে ইচ্ছে করে আমরা বাঙালি।,,, বাঙালি,,,৷
আমরা বাংলা ভাষায় কথা বলি।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ