1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একুশে পদক-২০২৩ বিজয়ী উপদেষ্টাদের সংবর্ধনা দিল বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩ ১০:৪৮ pm

একুশে পদক – ২০২৩ বিজয়ী উপদেষ্টাদের সংবর্ধনা দিয়েছে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা। মঙ্গলবার ঢাকা অফিসার্স ক্লাবে সংগঠনে একুশে পদক – ২০২৩ বিজয়ী দুই উপদেষ্টা ড. মনোরঞ্জন ঘোষ ও প্রয়াত অ্যাডভোকেট মঞ্জুরুল ইমামকে সংবর্ধনা প্রদান করা হয়।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ড. মনোরঞ্জন ঘোষাল সংগীতে এবং বিশিষ্ট রাজনীতিবিদ, খুলনা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও খুলনা জেলা ও মহানগর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রতিষ্ঠাতা উপদেষ্টা প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) রাজনীতিতে একুশে পদক – ২০২৩ লাভ করেন।

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ও দ্যা ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, দি ডেইলি অবজারভার এর উদ্যোক্তা পরিচালক, কিশোর বাংলার সম্পাদক, মোহাম্মদী গ্রুপ অব কোম্পানীজ এর চেয়ারম্যান ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার প্রধান পৃষ্ঠপোষক মীর মোশাররেফ হোসেন, সংগঠনের উপদেষ্টা, সাবেক সচিব ও অফিসার্স ক্লাব এর সাধারন সম্পাদক মেজবাহ উদ্দিন, উপদেষ্টা মোল্লা মোহাম্মদ আবু কাউসার, ডা. এহসানুল কবির জগলুল, হারুন রশিদ আজাদ, লায়ন আলহাজ্ব মোহাম্মদ ইমরান, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সহ সংগঠনের সারাদেশের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি ইয়াছিন মোহাম্মদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সংগঠনের পক্ষ থেকে ড. মনোরঞ্জন ঘোষাল ও প্রয়াত অ্যাড. মঞ্জুরুল ইমামের পুত্র আব্দুল্লাহ আল মামুন জামির হাতে ক্রেস্ট ও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

গুণীজন সংবর্ধনা উপলক্ষে একটি স্মারকগ্রন্থ প্রকাশ করা হয়। সম্মাননা শেষে ইফতার আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ