1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একসঙ্গে ৯ দিকের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে পারবে তুরস্ক

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২ ১২:২৯ pm

বছরের শুরুতেই নতুন প্রযুক্তি পেয়েছে তুর্কি সেনাবাহিনী। তাও আবার নিজেদের তৈরি। নিজস্ব তৈরি প্রতিরক্ষাব্যবস্থায় সমরাস্ত্রে নতুন দিগন্তে পা রেখেছে মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী এ দেশটি।

তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম ডেইলি সাবাহর খবরে বলা হয়, বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা দেশটির সেনাবাহিনীকে দেওয়া হয়। নতুন ওই প্রতিরক্ষাব্যবস্থায় একসঙ্গে ৯ দিকের ক্ষেপণাস্ত্র হামলা রুখে দিতে পারবে তুরস্ক।

খবরে বলা হয়, হিসার ও+ মূলত কম উচ্চতায় ছোড়া ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে।

রাশিয়া থেকে কেনা অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ আগেই তুরস্ক সেনাবাহিনীর হাতে তুলে দিয়েছিল।

তুরস্কের বৃহৎ দুটি সমরাস্ত্র তৈরির প্রতিষ্ঠান আসেলসান ও রকেটসান নিজস্ব প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা হিসার ও+ তৈরি করে।
২০২১ সালের মার্চে প্রথম এ প্রতিরক্ষাব্যবস্থার পরীক্ষা চালায় তুরস্ক।

এটির প্রতিরক্ষা সক্ষমতা ৩৬০ ডিগ্রি। একসঙ্গে ৯ দিক থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলা প্রতিরোধে সক্ষম তুরস্কের এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা।

২৫ কিলোমিটার ব্যাসের মধ্যে হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ ও বিমান থেকে চালানো ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম আলোচিত ওই প্রতিরক্ষাব্যবস্থা।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ