1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

একসঙ্গে ঝরে গেল দুই ভাইয়ের প্রাণ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ১০:৫৭ pm

ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার মির্জাপুর গ্রামের দুই ভাই নাসির উদ্দীন (৪৫) ও ওয়াজি উল্লাহ নাফিস (২৬)। বুধবার সকালে মানিকগঞ্জের বাথুলি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হন তারা। নিহতরা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

গ্রামের ইউপি মেম্বার রুমান জোয়ারদার জানান, নিহত দুই ভাই সম্পর্কে তার চাচাতো ভাই। তিনি বলেন, বুধবার সকালে নাসির ও নাফিস মোটরসাইকেলযোগে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলি এলাকায় পৌঁছলে পাটুরিয়াগামী অজ্ঞাত একটি যান দুই ভাইকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু তাদের। নাসির দীর্ঘদিন সৌদি আরব ছিলেন। করোনাকালে বাড়ি এসে ব্যবসা করতেন। আবারো সৌদিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন নাসির। ছোট ভাই নাফিস ভারত থেকে সবেমাত্র ইঞ্জিনিয়ার হয়ে দেশে ফিরেছেন।

মানিকগঞ্জ গোলড়া হাইওয়ে থানার পরিদর্শক মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করা হয়েছে। তবে কোন গাড়ি তাদের চাপা দিয়েছে তা প্রাথমিকভাবে জানা যায়নি। লাশ নিয়ে যাওয়ার জন্য নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ