1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :
শিরোনাম :
সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দেশের শৃঙ্খলা ও দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনীর অবদান গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৩, মামলা ৪০ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়া শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ২০৩০ সালের মধ্যে সেমিকন্ডাক্টরে সক্ষম হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী দেশের ৭ অঞ্চলে ঝড়ের পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

এআই প্রশিক্ষণে বই ব্যবহার ‘করেছে’ মেটা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫ ৭:০৪ am

বেশ কয়েকজন লেখকের বই প্রযুক্তি জায়ান্ট ‘মেটা’ তাদের সর্বশেষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছে বলে অভিযোগ উঠেছে। এই লেখকদের মধ্যে আয়ারল্যান্ডের রাজনৈতিক দল শিন ফেইনের সাবেক প্রেসিডেন্ট জেরি অ্যাডামসও রয়েছেন। তার অভিযোগ, বইয়ের তথ্য তার অনুমতি ছাড়াই ব্যবহার করেছে মেটা।

এটি নিয়ে আইনি লড়াইয়ে যাচ্ছেন জেরি অ্যাডামস।

তিনি বলেছেন, বিষয়টি এখন তার আইনজীবী দেখছেন।
মেটার জেনারেটিভ এআই সিস্টেম লামা’র প্রশিক্ষণের জন্য ‘লিবজেন’ নামের লাইব্রেরি জেনেসিসের মাধ্যমে লাখ লাখ পাইরেটেড বই ও বিভিন্ন গবেষণাপত্রে প্রবেশ করেছে মেটা। এমনটাই উঠে এসেছে আটলান্টিক ম্যাগাজিনের অনুসন্ধানে।

বেশ কয়েকটি বইয়ের তালিকা দিয়ে অ্যাডামস অভিযোগ করেছেন, এসব বই এআইকে প্রশিক্ষণের জন্য ব্যবহার করেছে প্রযুক্তি মেটা।

যদিও এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি মেটা।

এ বিষয়ে মেটার একজন মুখপাত্র বলেছেন, ‘আমরা তৃতীয় পক্ষের মেধাস্বত্ব অধিকারকে সম্মান করি ও বিশ্বাস করি এআই মডেলকে প্রশিক্ষণ দিতে আমাদের তথ্যের ব্যবহার আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।’

এ নিয়ে সম্প্রতি লন্ডনে এক প্রতিবাদ কর্মসূচিও হয়ে গেছে। ‘সোসাইটি অব এডিটর্স’ নামে একটি প্ল্যাটফরম এ আয়োজন করেছি।

তাদের অভিযোগ, বিভিন্ন এআই সিস্টেমকে বিকাশের জন্য লাখ লাখ কপিরাইটওয়ালা বই ব্যবহার করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্টটি।

 

সূত্র : দ্য ইন্ডিপেনডেন্ট



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ