1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঋদ্ধি বিহার

ফয়জুর রহমান
  • প্রকাশের সময় : শনিবার, ২৩ মার্চ, ২০২৪ ১০:৪৯ am

জীবের জীবন হরেক মিশাল
পাহাড় নদী সাগর বিশাল।
এক পৃথিবী আকাশ উদার
সব কিছুতো এক আল্লাহর।
খোদার নামের সকল শপথ
চাঁদ সুরুজের প্রকোষ্ঠ পথ ।
তোমার আমার এক সমাচার
মহান প্রভূর নিখুঁত বিচার ।
গড়ছে প্রাসাদ রঙের মোহে
আসল বসত মাটির গৃহে।
যতই থাকুক রূপের দাহ
সাঁঝের বেলা নষ্ট দেহ ।
উড়ছে জগৎ মাঠের ধুলা
জীবন যেন চৈতি শোলা।
চলার পথে নিযুত কাঁটা
উদয় বেলা পড়বে ভাটা।
আপন বলি কোথায় আপন ?
একটু খানি সময় যাপন।
মন্দ ভালো খোদার দোহাই
অন্ধ’কারে রাত্রি পোহাই।
পেটের ক্ষুধা জলের তৃষা
প্রাণী জাতের বাঁচতে আশা।
তোমার সাথে সন্ধি আমার
যেভাবে হউক ঋদ্ধি বিহার ।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ