1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঊর্ধ্বমুখী ধারায় জাপানের ইস্পাত রফতানি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ ডিসেম্বর, ২০২১ ৩:৫১ pm

চলতি বছরের প্রথম ১০ মাসে জাপানের ইস্পাত রফতানি বেড়েছে। মূলত উৎপাদন বৃদ্ধি ও বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী চাহিদা দেশটিকে রফতানি বাড়াতে সহায়তা করেছে। জাপান আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

তথ্য বলছে, জানুয়ারি-অক্টোবর পর্যন্ত ১০ মাসে জাপান ২ কোটি ৮৭ লাখ টন ইস্পাত ও লোহাজাতীয় পণ্য রফতানি করে। গত বছরের একই সময়ের তুলনায় রফতানি ৫ দশমিক ৮ শতাংশ বেড়েছে। তবে ১০ মাসে বাড়লেও অক্টোবরে দেশটির ইস্পাত রফতানি কমেছে। ওই মাসে জাপান ২৭ লাখ ৮০ হাজার টন ইস্পাত ও লোহা রফতানি করে, যা আগের মাসের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ কম।

জানুয়ারি-অক্টোবর পর্যন্ত রফতানি বৃদ্ধিতে প্রভাবকের ভূমিকা পালন করেছে থাইল্যান্ড। দেশটিতে মোট ৫০ লাখ ৭০ হাজার টন ইস্পাত ও লোহাজাতীয় পণ্য রফতানি করা হয়। আগের বছরের তুলনায় রফতানি বেড়েছে ৭১ দশমিক ৪ শতাংশ। যুক্তরাষ্ট্রে ৯ লাখ ৬৫ হাজার ৯৭২ টন রফতানি করা হয়, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬ দশমিক ১ শতাংশ বেশি।

ভিন্নবার্তা ডটকম/আর

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ