1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উধাও হয়েছে টাকা

মো.আব্দুর রাজ্জাক
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৪ ৭:৫৩ pm

মনের দু:খে কহিল সেদিন
গ্রামের মনু চাচা,
এতো দিন ভেবেছিলাম যা
মোটেও নয় সাচা।
ভেবেছিলাম বাজার হতে পকেটমার
গেছে উধাও হয়ে,
ভুলটা ভেঙে গেল আমার
সেদিন বাজারে গিয়ে।
বেগুনের দোকানে গিয়ে দেখি
বেগুন কিছু ভালো কিছু পচা,
দোকানি বললো আমায়
“দেখে নেন চাচা। ”
বসে গেলাম ভীড়ের মধ্যেই
বেছে নিতে বেগুন,
উপরের পকেটেই ছিলো আমার
মানি ব্যাগটা তখন।
বেছে বেছে ভালো বেগুন
দিলাম পাল্লায় তুলে,
ছিলনা মানি ব্যাগটি তখন
আমার খেয়ালে।
দোকানি মেপে বেগুন
ব্যাগে দিলো ঢেলে,
উঠে দাঁড়িয়ে গেলাম আমি
দাম দিয়ে যাবো চলে।
মানিব্যাগটা বের করতে যেই
পকেটে দিলাম হাত,
বিস্ময়ে তখন হাতটি আমার
উঠে গেলো মাথাত।
মানিব্যাগটির সাথে আমার
উধাও হয়েছে টাকা,
কেমনে দিবো বেগুনের দাম?
পকেট যে আমার ফাঁকা।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ