1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

উখিয়ায় দুর্বৃত্তের গুলিতে রোহিঙ্গা যুবক নিহত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মে, ২০২৩ ২:৫০ pm

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ কবির আহমদ (২৮) নামের এক রোহিঙ্গা যুবককে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করেছে। বৃহস্পতিবার (১১ মে) রাত ১১টার দিকে উখিয়া পালংখালী ৯ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত যুবক কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের আবুল হোসেনের ছেলে।

শুক্রবার (১২ মে) দুপুর ২টার দিকে উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গতকাল রাত ১১টার দিকে ২০-২৫ জনের মুখোশধারী দুর্বৃত্তের দল হঠাৎ রোহিঙ্গা যুবককে গুলি করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে এনজিও এমএসএফ পরিচালিত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, কী কারণে এ যুবককে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশের বিশেষ অভিযান চলছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ