1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ঈদুল আজহার ছুটি ৪ দিন করার দাবি বিএফইউজে-ডিইউজের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ জুন, ২০২৩ ৭:২৮ pm

সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীদের জন্য আসন্ন পবিত্র ঈদুল আজহার ছুটি ৪ দিন করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

রোববার (২৫ জুন) বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ এবং ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক আকতার হোসেন এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানান।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক আমান উল্লাহ আমান স্বাক্ষরিত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, উৎসব উদযাপনে ছুটি পাওয়ার বিষয়টি সকলের আইনগত ও নৈতিক অধিকার। সাংবাদিক ও সংবাদকর্মীরা ন্যায্য ছুটি থেকে বরাবরই বঞ্চিত।

গত ঈদুল ফিতরের সময়ে সরকার একদিন ছুটি বাড়লেও সাংবাদিকরা বর্ধিত সেই ছুটি ভোগ করতে পারেননি। মুসলমানদের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহার ছুটি সরকার ১ দিন বাড়ালেও সংবাদমাধ্যমের মালিকরা তার তোয়াক্কা করেননি। এই পরিস্থিতিতে মালিক, সাংবাদিক ও সংবাদকর্মীদের সম্পর্কে চিড় ধরবে।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরও বলেন, দেশের বিদ্যমান আইন অনুযায়ী অন্যান্য পেশার মতো সাংবাদিকরাও ন্যায্য ছুটি পাওয়ার দাবি রাখেন। এ ব্যাপারে পত্রিকা মালিকদের সংগঠন নোয়াব ও বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন এটকোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানান বিএফইউজে ও ডিইউজের নেতৃবৃন্দ।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ