1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ই-ভ্যালিসহ ১০ ই-কমার্সে আরও ৫ ব্যাংকের কার্ডে লেনদেন স্থগিত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুন, ২০২১ ৯:৩২ pm

ই-ভ্যালি, অ্যালিশা মার্টসহ কয়েকটি ১০ ই-কমার্স সাইটে কার্ড ব্যবহার করে ব্র্যাংক ব্যাংকের পর আরও পাঁচটি ব্যাংক লেনদেন স্থগিত করেছে। গত মঙ্গলবার ব্র্যাক ব্যাংক তার গ্রাহকদের নোটিশ দেওয়ার পর বেসরকারি খাতের সিটি, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া, ঢাকা ও প্রাইম ব্যাংকও একই রকম উদ্যোগ নিয়েছে। এসব ব্যাংক ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ড ব্যবহার করে নির্দিষ্ট ই-কমার্স সাইটে লেনদেন আপাতত বন্ধ থাকবে বলে জানিয়েছে।

জানা গেছে, কার্ড ব্যবসায় এগিয়ে থাকা এসব ব্যাংকের মধ্যে কেউ-কেউ গ্রাহকদের এসএমএস ও ই-মেইলের মাধ্যমে জানানোর পাশাপাশি নিজস্ব ওয়েবসাইটের নোটিশ বোর্ডেও নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে। মূলত কেউ যেন প্রতারণার শিকার না হন সে লক্ষ্যে নিজ উদ্যোগেই এসব ব্যাংক এমন পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে বিভিন্ন অফারের নামে বাজার মূল্যের চেয়ে যেসব ই-কমার্স প্রতিষ্ঠান অনেক কম দামে পণ্য বিক্রি করছে, পণ্য দেওয়ার আগেই টাকা নিচ্ছে অথচ সময় মতো পণ্য সরবরাহ করছে না সেসব ই-কমার্স সাইট রয়েছে এ তালিকায়।

জানতে চাইলে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান সমকালকে বলেন, কার্ডধারীদের নিরাপত্তার স্বার্থেই কিছু ই-কমার্স সাইটে লেনদেন আপাতত স্থগিত রাখা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনার আলোকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

কয়েকটি ব্যাংক নিজেদের ওয়েবসাইটে ই-কমার্স সাইটের নাম উল্লেখ করে নোটিশ দিয়েছে। সেখানে ই-ভ্যালি ও অ্যালিশা মার্ট ছাড়া অন্য প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ধামাকা শপিং, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদিনের প্রদীপ, কিউকম, বুম বুম, আদিয়ান মার্ট ও নিডস ডট কম বিডি। এসব অনলাইন মার্কেট প্লেস নিয়ে বিভিন্ন অভিযোগ ওঠায় এমন সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে ব্যাংকগুলো।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ