1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইয়াবা ও চোলাই মদসহ আটক আটক ৪

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০ ২:০২ am

রাজধানীর গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, শ্যামপুর ও দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও চোলাই মদসহ চারজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০ এর সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন-সোহেল (২৩), সজল (৪৪), মহরম আলী (৩৮) ও জাবেদ আলী (৩০)।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তাদের আটক করার বিষয়টি জানান র‌্যাব-১০ এর উপ-অধিনায়ক মেজর শাহরিয়ার জিয়াউর রহমান।

তিনি জানান, গেন্ডারিয়ার করাতিটোলা এলাকায় অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা সোহেলকে আটক করা হয়। দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় চালানো আরেকটি অভিযানে ১১৯ পিস ইয়াবাসহ সজল নামে একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও মাদক বিক্রির দুই হাজার ১০০ টাকা জব্দ করা হয়।

অপর এক অভিযানে শ্যামপুরের জুরাইন এলাকা থেকে ৫৫ লিটার দেশি মদসহ মহরম আলীকে এবং যাত্রাবাড়ীর ধলপুর এলাকা থেকে ৩৩ পিস ইয়াবাসহ জাবেদ আলীকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা পেশাদার মাদক বিক্রেতা এবং তারা দীর্ঘদিন ধরে ঢাকার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ