1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইসি গঠনে রাষ্ট্রপতির সঙ্গে ন্যাপের সংলাপ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ ডিসেম্বর, ২০২১ ৫:০৮ pm

রাষ্ট্রপতির সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) সংলাপ শুরু হয়েছে। নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপে যোগ দিয়েছেন দলটির নেতারা।

রোববার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টায় ন্যাপের সাত সদস্য বঙ্গভবনে উপস্থিত হয়েছেন।

দলটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, সংলাপে নির্বাচন কমিশন গঠনে সাংবিধানিক আইনের যে বিধান রয়েছে তা করার দাবি জানাবে দলটি।

ন্যাপের কার্যকরী সভাপতি আইভি আহমেদের নেতৃত্বে দলের অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ভারপ্রাপ্ত সেক্রেটারি ইসমাইল হোসেন, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আবদুর রহমান, প্রেসিডিয়াম সদস্য কাজী সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শফিক আহমেদ খান, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পার্থসারথি চক্রবর্তী, সমাজ কল্যাণ সম্পাদক অনিল চক্রবর্তী।

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের কাজ শুরু করতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদে প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দলগুলোর মতামত জানতে চেয়ে সংলাপের আয়োজন করেছেন।

এই সংলাপে অংশ নিতে প্রথম রাজনৈতিক দল হিসেবে ২০ ডিসেম্বর বঙ্গভবনে যায় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি (জাপা)। এরপর থেকে ধারাবাহিকভাবে সংলাপ চলছে।
ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ