1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা, ইরানের দায় স্বীকার

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৩ মার্চ, ২০২২ ১০:৪২ pm

ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের রাজধানী ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। সীমান্তের ওপার থেকে ছোড়া এক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন ও মোসাদের দুটি প্রশিক্ষণকেন্দ্রে আঘাত হেনেছে। তবে এসব হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। খবর আল-জাজিরার।

ইরান’স বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) হামলার দায় স্বীকার করে নিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

বিষয়টি নিয়ে কুর্দিশ অঞ্চলের কাউন্টার টেরোরিজম-এর মহাপরিচালকের বরাত দিয়ে ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইরাকের বাইরে থেকে ইরবিলে ১২টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের নতুন কনস্যুলেট ভবন ও ইহুদিবাদী ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের দু’টি প্রশিক্ষণকেন্দ্রে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে।

এ ঘটনার পর নিরাপত্তা বাহিনীগুলোকে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং ইরবিল বিমানবন্দরের যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়েছে।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ