1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইন্দোনেশিয়ায় করোনায় সিনোভ্যাকের টিকার প্রধান বিজ্ঞানীর মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১ ৬:২৬ pm

ইন্দোনেশিয়ায় চীনের সিনোভ্যাকের ভ্যাকসিনের ট্রায়ালের প্রধান বিজ্ঞানী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। বৃহস্পতিবার ইন্দোনেশিয়ার গণমাধ্যমের খবরে ওই বিজ্ঞানীর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

বিশ্বের যে কয়েকটি দেশে চীনের সিনোভ্যাক বায়োটেকের উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ব্যাপক হারে ব্যবহার করা হয়েছে ইন্দোনেশিয়া সেসবের অন্যতম। দেশটিতে যখন করোনায় মানুষের মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হচ্ছে, তখন সিনোভ্যাকের ভ্যাকসিন ট্রায়ালের প্রধান বিজ্ঞানী নোভিলিয়া জাফরি বাচতায়ারের এই মৃত্যুর খবর এল।

বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) চলমান করোনা মহামারিতে ইন্দোনেশিয়া নতুন করে বৈশ্বিক ‘হটস্পটে’ পরিণত হয়েছে বলে জানায়। মহামারির প্রকোপ সামলাতে হিমশিম খাওয়া দেশটির হাসপাতালগুলো করোনা রোগীদের ফেরত পাঠাচ্ছে। বুধবারও দেশটিতে রেকর্ড ১ হাজার ৪০ জনের প্রাণ কেড়েছে করোনা।

স্থানীয় সংবাদমাধ্যম কুমপারান নিউজ সার্ভিস বলছে, বিজ্ঞানী নোভিলিয়া জাফরি করোনাভাইরাসে মারা গেছেন। ইন্দোনেশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মার একজন কর্মকর্তা দেশটির সংবাদমাধ্যম সিন্দোনিউজকে বলেছেন, বিজ্ঞানী জাফরিকে কোভিড-১৯ প্রোটোকল মেনে দাফন করা হয়েছে।

সরকারি উদ্যোগবিষয়ক মন্ত্রী এরিক থোহির ইনস্টাগ্রামে জাফরির মৃত্যুতে শোক প্রকাশ করে পোস্ট দিয়েছেন। তিনি বলেছেন, জাফরির মৃত্যুতে বায়োফার্মার ‌‘বিশাল ক্ষতি’ হলো। ইন্দোনেশিয়ায় সিনোভ্যাকের ভ্যাকসিন উৎপাদন করছে বায়োফার্মা। তবে বিজ্ঞানী জাফরির মৃত্যুর কোনও কারণ উল্লেখ করেননি তিনি।

ইন্দোনেশীয় এই মন্ত্রী বলেছেন, বায়োফার্মার কয়েকডজন ক্লিনিক্যাল ট্রায়ালের প্রধান ছিলেন জাফরি। সিনোভ্যাকের সহায়তায় কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালেরও প্রধান বিজ্ঞানী ছিলেন তিনি। এরিক থোহির বলেন, এই করোনাভাইরাস মহামারি থেকে মুক্তি লাভের প্রচেষ্টার অংশ হিসেবে ইন্দোনেশিয়ায় আমরা ভ্যাকসিন উৎপাদন করে কোটি কোটি মানুষকে প্রয়োগ করেছি।

৫০ বছর বয়সী এই বিজ্ঞানীর মৃত্যুর বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হয়নি ইন্দোনেশিয়ার সরকারি ফার্মাসিউটিক্যালস কোম্পানি বায়োফার্মা।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ