
করোনা প্রতিরোধে ইন্দোনেশিয়ায় জরুরি ওষুধসামগ্রী পাঠিয়েছে বাংলাদেশ। এসব ওষুধ ইন্দোনেশিয়াকে হস্তান্তরও করা হয়েছে।
শনিবার (৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ইন্দোনেশিয়াকে এসব ওষুধ সহায়তা দেওয়া হয়েছে। শনিবার জাকার্তার বাংলাদেশ দূতাবাস ওষুধসামগ্রী ইন্দোনেশিয়া কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
বাংলাদেশের বীকন ফার্মাসিউটিক্যালস কোম্পানি এ ওষুধ প্রদানে সহায়তা করেছে।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ