1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলিতে যোগ দিতে তুরস্কে গেলেন আইজিপি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২০ নভেম্বর, ২০২১ ৩:১৬ pm

বাংলাদেশ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’-তে অংশ নিতে তুরস্কের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন। তিনি সম্মেলনে পাঁচ সদস্যবিশিষ্ট ডেলিগেশনের নেতৃত্ব দেবেন। তিন দিনব্যাপী এ সম্মেলন আগামী ২৩-২৫ নভেম্বর তুরস্কে অনুষ্ঠিত হবে।

শনিবার (২০ নভেম্বর) পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, সম্মেলনে ইন্টারপোলের ১৯৪টি দেশের পুলিশ প্রতিনিধিরা বর্তমান বিশ্ব নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক ও আন্তরাষ্ট্রীয় অপরাধ পর্যবেক্ষণ, সহিংসতা, মৌলবাদ ও সন্ত্রাসবাদ, মানিলন্ডারিং, অর্গানাইজড ক্রাইম, সাইবার অপরাধ, পর্ণোগ্রাফি, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, নানা অপরাধ বিষয়ক ডাটা ম্যানেজমেন্ট সংক্রান্ত বিভিন্ন নীতিমালা প্রণয়ন, পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন কৌশল নির্ধারণ করবেন। এছাড়া সম্মেলনে আন্তরাষ্ট্রীয় অপরাধ শণাক্ত ও দমন কৌশলে পারস্পরিক সহযোগিতা, পুলিশের সক্ষমতা বৃদ্ধিসহ চলমান ও ভবিষ্যতে উদ্ভূত অপরাধবিষয়ক নানা পরিস্থিতি ও সংকট নিরসনে করণীয় সম্পর্কেও পারস্পরিক আলোচনা ও মতবিনিময় করা হবে।

বাংলাদেশের আইজিপি ইন্টারপোলের সেক্রেটারি জেনারেল, আসিয়ানাপোলের প্রতিনিধিসহ বন্ধুপ্রতিম দেশের পুলিশ প্রধান ও তাদের প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।

প্রতিনিধিদল ‘৮৯তম ইন্টারপোল জেনারেল অ্যাসেম্বলি’-তে অংশগ্রহণ শেষে আগামী ২৭ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ