1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইন্টারন্যাশনাল লিজিংয়ে ৫ স্বাধীন পরিচালক নিয়োগ

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ২:০৩ pm

ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস লিমিটেডের পরিচালনা বোর্ডে মামলায় অভিযুক্তদের বাদ দিয়ে নতুন ৫ জনকে স্বাধীন পরিচালক নিয়োগ দিয়েছেন হাইকোর্ট।

নবনিযুক্ত পরিচালকেরা হলেন- অগ্রণী ব্যাংক, প্রাইম ব্যাংক ও সাউথ ইস্ট ব্যাংকের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ আবু নাসের বখতিয়ার, অবসরপ্রাপ্ত সিনিয়র জেলা ও দায়রা জজ এবং দুদকের সাবেক পরিচালক শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল লুৎফুল করিম, ব্যারিস্টার আশরাফ আলী এবং এনামুল হাসান।

আর্থিক কোম্পানিটির চেয়ারম্যান (আদালত নিযুক্ত) এন আই খান ছাড়া বাকি পরিচালকরা মামলায় অভিযুক্ত ছিলেন। তাই নতুন করে এই পাঁচজনকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন আদালত।

আজ মঙ্গলবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের এ আদেশ প্রকাশিত হয়েছে।

এর আগে পরিচালকদের নামের তালিকা বাংলাদেশ ব্যাংকে পাঠাতে এবং প্রত্যেক বোর্ড মিটিংয়ে যোগদানের জন্য তাদের সম্মানী হিসেবে ২৫ হাজার টাকা করে দিতে ইন্টারন্যাশনাল লিজিংকে নির্দেশ দেন হাইকোর্ট।

আদালতে কোম্পানিটির পক্ষে ছিলেন আইনজীবী মাহফুজুর রহমান মিলন। দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।

পরে দুদকের আইনজীবী বলেন, ‘কোর্ট কিছু ব্যক্তির নাম দিয়ে এদের বিরুদ্ধে কোনো মামলা বা গ্রেপ্তারি পরোয়ানা আছে কি না। সেটা দুদককে দিলাম। দুদক দেখল তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। কোনো উপযুক্ত আদালত থেকে জামিন না নেওয়ার আগ পর্যন্ত তারা আইনের দৃষ্টিতে পলাতক। এ অবস্থায় তারা কোম্পানি চালাবেন কীভাবে। এরপর আদালত কয়েকজন স্বাধীন পরিচালক নিয়োগ দেন।’

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ