
পেশির ইনজুরির কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ত্রয়োদশ আসরের প্রথম দুই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলতে পারেননি দলের সাবেক অধিনায়ক নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।
তবে হায়দারাবাদের তৃতীয় ম্যাচ থেকেই মাঠে দেখা যাবে উইলিয়ামসনকে। আগামীকাল আবু ধাবিতে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে হায়দ্রাবাদ। ওই ম্যাচে খেলার বিষয়ে আশাবাদি উইলিয়ামসন। তিনি বলেন, ‘আমি এখন পুরোপুরি ফিট। পরবর্তী ম্যাচ থেকে খেলার আশা করছি।’
আইপিএলে নিজেদের প্রথম দুই ম্যাচেই হেরেছে ডেভিড ওয়ার্নারের দল। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে ১০ রানে ও কলকাতা নাইট রাইডার্সের কাছে ৭ উইকেটে হারে হায়দারাবাদ।
ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ