1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইতালির কাছে হেরেও শেষ ষোলোতে ওয়েলস

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২১ জুন, ২০২১ ১:৫৯ am

চলতি ইউরো কাপে ইতালির কাছে হেরেও ‘এ’ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ ষোলোর টিকিট পেয়েছে গ্যারেথ বেলের ওয়েলস।

রবিবার রাতে ইতালির অলিম্পিকো স্টেডিয়ামে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১-০ গোলে হেরেছে ওয়েলস। ইতালির পক্ষে ৩৯ মিনিটের সময় জয়সূচক গোলটি করেছেন মাত্তেও পেসিনা।

এটিই ওয়েলসের প্রথম পরাজয়। আগের দুই ম্যাচে একটি করে জয় ও ড্র ছিল তাদের। অন্যদিকে এ নিয়ে টানা ৩০ ম্যাচ অপরাজিত রইল ইতালি।
এ গ্রুপে তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ইতালি। সমান ম্যাচে সমান ৪ পয়েন্ট করে পেয়েছে ওয়েলস ও সুইজারল্যান্ড। কিন্তু সুইজারল্যান্ডের গোল ব্যবধানে এগিয়ে দ্বিতীয় স্থানটি নিজেদের করে নিয়েছে ওয়েলস।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ