1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়লো

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০ ৬:০৮ pm

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশ নিষেধাজ্ঞার মেয়াদ আরেক দফা বাড়ানো হয়েছে। ইতালির স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল এ খবর জানায়। করোনা সংক্রান্ত ইতালির প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তের জারি করা সোমবারের এক আদেশে এ নিষেধাজ্ঞার উল্লেখ রয়েছে। যেখানে করোনা সংক্রান্ত নির্দেশনায় অল্প কিছু ক্ষেত্রে শিথিলতা আনা হলেও বেশিরভাগ নিষেধাজ্ঞা ৭ অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে।

এর আগে বাংলাদেশসহ কয়েক দেশের প্রবেশ নিষেধাজ্ঞা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ছিল। কিন্তু এ দিন জারি করা নতুন নোটিশে এক মাস সময় বাড়ানো হয়েছে।

এ তালিকায় বাংলাদেশের সঙ্গে আগের মতোই রয়েছে ১৬টি দেশের নাগরিক। অন্য দেশগুলো হলো ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া, চিলি, কুয়েত, মালডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

এর আগে কয়েক দফা দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সর্বশেষ আগস্টে বলা হয়, বাংলাদেশসহ ১৬টি দেশের নাগরিকেরা সে দেশে ৭ সেপ্টেম্বর পর্যন্ত প্রবেশাধিকার পাবেন না। এর আগে ইতালির দেওয়া নিষেধাজ্ঞা ১০ আগস্ট শেষ হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, করোনা পরীক্ষায় ভুয়া রিপোর্টের জেরে এ নিষেধাজ্ঞায় পড়ে বাংলাদেশ।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ