1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইটের আঘাতে শিক্ষকের মৃত্যু

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:৩৬ pm

টঙ্গীবাড়ীতে মাথায় ইটের আঘাতে আহত মাহবুব আলম (৩৩) নামের এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউ বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তিনি উপজেলার জামিয়া মাহমুদিয়া আশরাফিয়া সেরাজাবাদ মাদ্রাসার কিতাব বিভাগের শিক্ষক। মাহবুব সিরাজগঞ্জ সদর থানার বাসিন্দা মাওলানা গোলাম আব্দুল কুদ্দুসের ছেলে।

জানা যায়, সোমবার মাদ্রাসার ছাদে কার্পেট শুকাতে দেওয়া হয়। কার্পেট যাতে বাতাসে উড়ে না যায় সেজন্য কার্পেটের ওপর ইট দেওয়া হয়েছিল। উপর থেকে সেই ইট শিক্ষকের মাথায় পড়লে গুরুতর আহত হন মাহবুব আলম। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, খবর পেয়েছি তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ বিষয়ে কেউ থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ