1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউরেনিয়ামের চতুর্থ চালান রূপপুরে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ অক্টোবর, ২০২৩ ১০:৪৯ pm

আগের তিনবারের মতো এবারও কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে শুক্রবার সকালে ইউরেনিয়ামের চতুর্থ চালান ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এসে পৌঁছেছে। প্রথম ইউনিটের জ্বালানি ‘ফ্রেশ নিউক্লিয়ার ফুয়েল’ বা ইউরেনিয়ামের চতুর্থ এই চালান প্রকল্প এলাকায় পৌঁছলে প্রকল্পে কর্মরত দেশি-বিদেশি কর্মকর্তা-কর্মচারীরা স্বাগত জানান।

পাবনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, নাটোর-ঈশ্বরদী মহাসড়ক দিয়ে ইউরেনিয়ামবাহী চতুর্থ চালানের গাড়িবহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে প্রবেশ করে। পাকশী হাইওয়ে পুলিশের এসআই জাহাঙ্গীর বলেন, ইউরেনিয়াম বহনকারী গাড়িগুলো আসার সময় মহাসড়কে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ নিরাপত্তা বলয় ছিল। নিরাপত্তার জন্য ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত পাবনা-নাটোর-কুষ্টিয়া মহাসড়কে বড় যান চলাচল বন্ধ রাখা হয়। ইউরেনিয়াম পৌঁছানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের পরিচালক শৌকত আকবর বলেন, রাশিয়া থেকে বিশেষ বিমানে ইউরেনিয়ামের চতুর্থ চালান ঢাকার হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। পর্যায়ক্রমে আরও চারটি চালান দেশে আসবে।

এর আগে ২৯ সেপ্টেম্বর প্রকল্পের প্রথম ইউনিটের জ্বালানি ইউরেনিয়ামের প্রথম চালান রূপপুরে পৌঁছায়। ৫ অক্টোবর চালানটি প্রকল্প কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার দিচ্ছে ২২ হাজার ৫২ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকা। রাশিয়া থেকে ঋণসহায়তা হিসাবে আসছে ৯১ হাজার ৪০ কোটি টাকা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ