1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

ইউপি নির্বাচনে সহিংসতা ব্যক্তিগত ও জমি নিয়ে বিরোধে: আইনমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ নভেম্বর, ২০২১ ৩:৪৭ pm

চলমান ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতার ঘটনাগুলোর বড় অংশ ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব এবং জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে বলে সংসদে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।

আজ শনিবার জাতীয় পার্টির সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকার এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হয়।

আইনমন্ত্রী লিখিত উত্তরে বলেন, দেশব্যাপী প্রথম ও দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠানের পর কয়েকটি প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় নির্বাচনী সহিংসতার খবর প্রচারিত হয়েছে। অনেক সময়ে ব্যক্তিগত ও গোষ্ঠীগত দ্বন্দ্ব, জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে নির্বাচনের সময়ে বিভিন্ন সুযোগ সন্ধানী ব্যক্তি বা গোষ্ঠী ধর্মীয় সংখ্যালঘু, নারী ও শিশুর ওপর সহিংসতা চালানোর অপচেষ্টা চালায়। এই কারণেও নির্বাচনের সময়ে অনেক ধরনের সহিংসতার উদ্ভব হয়।

তিনি বলেন, নির্বাচনী সহিংসতার বিষয়ে নির্বাচন কমিশন অত্যন্ত সজাগ ও সতর্ক সৃষ্টি রেখেছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারের সংশ্লিষ্ট দপ্তরে নির্বাচন কমিশন চিঠি দিয়ে নির্বাচনী সহিংসতার বিষয়ে সজাগ ও সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। নির্বাচনী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া, পুলিশ এ পর্যন্ত কী কী ব্যবস্থা গ্রহণ করেছে তা কমিশনকে অবহিত করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণলয়কে চিঠি দেওয়া হয়েছে।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ