1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আশুগঞ্জে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২০

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১ ৭:৪৭ pm

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আজ মঙ্গলবার দুপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। উপজেলার খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

আহতদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, দুপুরে খড়িয়ালা বাসস্ট্যান্ডের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে সিলেটগামী সুগন্ধা পরিবহনের একটি যাত্রীবাহি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা কিশোরগঞ্জের ভৈরবগামী রোডমাস্টার পরিবহনের আরেকটি যাত্রীবাহি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটির বাসের সামনের তিক দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় দুটি বাসের ১৫-২০ জন যাত্রী আহত হন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ