1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আলোচনার মাধ্যমে আফগানিস্তানে নতুন সরকার গঠনের আহ্বান নিরাপত্তা পরিষদের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ আগস্ট, ২০২১ ৩:৫২ pm

কাবুলের নিয়ন্ত্রণ তালেবানের হাতে চলে যাওয়ার পর আফগানিস্তানে আলোচনার মাধ্যমে নতুন সরকার গঠনের জন্য আহ্বান জানিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।

সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ আহ্বান জানায়। খবর রয়টার্সের।

নিরাপত্তা পরিষদ জানায়, আলোচনার মাধ্যমে নতুন সরকার হতে হবে ঐক্যবদ্ধ, অন্তর্ভূক্তিমূলক, প্রতিনিধিত্বমূলক এবং যেখানে নারীদের পূর্ণ, সমান ও অর্থবহ অংশগ্রহণ থাকবে।

ওই বৈঠকে আফগানিস্তানে অবিলম্বে সব প্রকার সহিংসতা এবং মানবাধিকার লঙ্ঘন বন্ধ করার আহ্বান জানিয়েছে ১৫ সদস্যের এই পরিষদ।

রোববার কাবুলের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এ সময় দেশ ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি। এখন দেশের দায়িত্ব বুঝে নেওয়ার অপেক্ষায় রয়েছে ২০ বছর আগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের হামলায় ক্ষমতা হারানো তালেবান।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ