
নেত্রকোনা প্রতিনিধিঃ জুলাই সনদের আইনি ভিত্তি, পি আর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নেত্রকোনা জেলা জামায়াতে ইসলামী ।
বুধবার(১৫ অক্টোবর) বিকাল ৩ ঘটিকায় নেত্রকোনা বড় মসজিদ প্রাঙ্গনে এ কর্মসূচি পালিত হয়।
জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা মাহবুবুর রহমানের সঞ্চালনায় একসময় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসাইন সাইফুল, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য অধ্যাপক খাইরুল কবির নিয়োগী,কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল হাসিম, কর্ম পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মোঃ জহিরুল ইসলাম ,জেলা ছাত্রশিবিরের সভাপতি ইয়াসমিন মাহমুদ রাসেল, পৌর জামায়াতের আমির মোহাম্মদ রফিকুল ইসলাম, সদর উপজেলা আমির মাওলানা ওয়ালি উল্লাহ, পৌর জামায়াতের নায়েবে আমির ডাঃ আবুল হোসেন তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
মানববন্ধনে প্রায় চার শতাধিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।এ সময় বক্তারা বলেন, আগামী নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। জুলাই সনদ এর আইনি ভিত্তি দিতে হবে। না হয় জুলাই একটি কাগজে বাঘে রূপান্তরিত হবে। এই কাগজে বাঘ শিশুদের হাতের খেলনা ছাড়া আর কিছুই হবেনা।
জেলা জামায়াতের আমির বলেন, আগামী নির্বাচনে প্রত্যেকটি ভোটের মূল্যায়ন চায় বাংলাদেশের জনগণ। কোন ফ্যাসিবাদের হাতে দেশকে ছেড়ে দেওয়া হবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কোন জালেম সরকার তৈরি হবে না, চাঁদাবাজ সন্ত্রাস তৈরি হবে না। আগামী আন্দোলন সংগ্রামে সকলকে অংশগ্রহণ করার আহ্বানও জানান তিনি।