1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাজে স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ রাষ্ট্রপতির

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২ ১১:২৪ pm

বাংলাদেশ ব্যাংককে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

মঙ্গলবার সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশ ব্যাংকের নবনিযুক্ত গভর্নর আব্দুর রউফ তালুকদার তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ নির্দেশনা দেন।

রাষ্ট্রপতি দেশীয় আর্থিক বাজারের প্রসার ও উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতেও বাংলাদেশ ব্যাংককে তাগিদ দেন। করোনা মহামারি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় আর্থিক ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

এ ব্যাপারে রাষ্ট্রপতি বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম আরো জোরদার করার ও পরামর্শ দেন।
নতুন গভর্নরকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি আশা করেন, বাংলাদেশ ব্যাংক আর্থিক খাতের প্রকৃত নিয়ন্ত্রক সংস্থা হিসেবে প্রতিষ্ঠানটি পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবেন। এ সময় নবনিযুক্ত গভর্নর তার দায়িত্ব পালনে রাষ্ট্রপতিকে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন।

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

fভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ