1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার ম্যারাডোনা আর নেই

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০ ১০:৪৯ pm

বিশ্বখ্যাত ফুটবল তারকা দিয়াগো ম্যারাডোনা আর নেই। বুধবার স্থানীয় সময় বিকেলে কিংবদন্তি এই ফুটবলারের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনি।

তার বয়স হয়েছিল ৬০ বছর। গত মাসে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে হাসপাতালে ভর্তি করা হয় তাকে। করা হয় সফল অস্ত্রোপচারও। এরপর সুস্থ হয়েই হাসপাতাল থেকে বাসায় ফিরেছিলেন সম্প্রতি জন্মদিন উদযাপন করা আর্জেন্টাইন এই তারকা। এর আগেও বেশ কয়েক বার অসুস্থ হয়েছেন ৮৬’র বিশ্বকাপ জয়ী এই কিংবদন্তি।

দিয়াগো মারাডোনা আর্জেন্টাইন জার্সিতে যেমন সফল ছিলেন। ক্লাব ক্যারিয়ারেও ছিলেন উজ্জ্বল। বার্সেলোনায় হয়ে মাঠ মাতিয়েছেন তিনি। তবে ইতালির ক্লাব নাপোলির কিংবদন্তি ধরা হয় তাকে।

ফুটবলের ঈশ্বর খ্যাত ম্যারাডোনার মৃত্যুতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক জানিয়েছে। লিখেছে, ‘কিংবদন্তির বিদায়ে আমরা গভীরভাবে শোকাহত।সব সময় তুমি আমাদের হৃদয়ে থাকবে।’

ম্যারাডোনা আর্জেন্টিনার জার্সিতে চারটি বিশ্বকাপ খেলেছেন। এর মধ্যে ১৯৮৬ বিশ্বকাপে দলকে নেতৃত্ব দিয়েছেন। মাঠেও দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ফাইনাল জেতান তিনি। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তার ‘হ্যান্ড অব গড’ চিরস্মরণীয়। কিংবদন্তি এই ফুটবলার আকাশি-নীল জার্সিতে ৯১ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল।

আলবেসেলেস্তেদের জার্সিতে অসাধারণ খেলে ডিয়াগো ১৯৯০ বিশ্বকাপেও দলকে ফাইনালে তোলেন। কিন্তু ওয়েস্ট জার্মানির কাছে হারতে হয় তাদের। ১৯৯১ সালে ড্রাগ নিয়ে পজিটিভ হয়ে ১৫ মাসের নিষেধাজ্ঞা ভোগ করেন ম্যারাডোনা। কিন্তু ফিরে আসেন সেই খারাপ সময় থেকে।

১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রেও দলকে নেতৃত্ব দেন তিনি। কিন্তু ড্রাগের খড়গে পড়ে আসরের মধ্য থেকে ফিরে আসতে হয় ম্যারাডোনাকে। ১৯৯৪ সালে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন ফুটবলের ঈশ্বর ম্যারাডোনা। ক্লাব ক্যারিয়ারে নাপোলির হয়ে তিনি দুটি সিরি আ’ জিতেছেন। উচিয়ে ধরেছেন একটি ইউরোপা লিগ শিরোপাও। বুট জোড়া ম্যারাডোনা একেবারে তুলে রাখেন ১৯৯৭ সালে ৩৭ বছর বয়সে স্বদেশি ক্লাব বোকা জুনিয়র্সের জার্সিতে।

প্রসঙ্গত, দিয়েগো ম্যারাডোনা ১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনোস আইরেস প্রদেশের লানুস শহরের পলিক্লিনিকো এভিতা হাসপাতালে একটি দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। তবে তিনি বেড়ে ওঠেন ভিয়া ফিওরিতোতে, যা বুয়েনোস আইরেসের দক্ষিণ প্রান্তের একটি শান্তিটাউন। তিন কন্যা সন্তানের পর তিনিই ছিলেন বাবা-মা’র প্রথম পুত্র সন্তান। তার ছোট দুই ভাই ররেছে হুগো (এল তুর্কো) এবং রাউল (লালো), যাদের উভয়েই পেশাদার ফুটবল খেলোয়াড়।

১০ বছর বয়সে, যখন তিনি এস্ত্রেয়া রোজার হয়ে খেলছিলেন তখন তাকে খুঁজে বের করেন একজন স্কাউট। তিনি দ্য লিটল অনিঅনের (আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দল) একজন মূল খেলোয়াড়ে পরিণত হন। ১২ বছর বয়সে বল-বয় হিসেবে, প্রথম বিভাগের খেলার অর্ধ বিরতির সময় বল দিয়ে জাদুকরি কারুকার্য দেখিয়ে তিনি দর্শকদের সন্তুষ্ট করতেন।

১৯৭৬ সালের ২০ অক্টোবর, নিজের ষোলতম জন্মদিনের দশ দিন আগে আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে মারাদোনার অভিষেক হয়। সেখানে তিনি ১৯৮১ সাল পর্যন্ত ছিলেন এবং ১৬৭ খেলায় ১১৫টি গোল করেন। এরপর তিনি ১ মিলিয়ন ইউরোর বিনিময়ে বোকা জুনিয়র্সে পাড়ি জমান। ১৯৮১ মৌসুমের মাঝামাঝি সময় বোকায় যোগ দিয়ে ১৯৮২ সালে তিনি প্রথম লীগ চ্যাম্পিয়নশিপ জিতেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ