1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ আগস্ট, ২০২১ ২:৩৮ pm

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আজ বৃহস্পতিবার ভোরে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেছেন।

আরাফাত রহমান কোকোর ৫২তম জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় বনানী কবরস্থানে রিজভী একাই গিয়ে তাঁর কবরে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন।

তবে গতকাল বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান ও শামসুদ্দিন দিদারের পাঠানো বার্তা থেকে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১১টায় বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ এবং দোয়া ও মোনাজাত করার কথা।

শায়রুল কবির খান জানান, কোকোর জন্মদিন উপলক্ষে কবর জিয়ারত করা ছাড়াও দুপুর ১টায় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে পবিত্র কুরআন খতম এবং বাদ আছর বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

কিন্তু দলীয় কর্মসূচি ও নেতাদের অপেক্ষা না করে নিজেই একা একা আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন রিজভী।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন আরাফাত রহমান কোকো। ২০১৫ সালের ২৪ জানুয়ারি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালমপুরে চিকিৎসাধীন অবস্থায় ৪৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন তিনি। কোকো স্ত্রী শর্মিলা রহমান, দুই মেয়ে জাহুয়া রহমান ও জাফিয়া রহমানকে রেখে গেছেন। ২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ওই সময় তিনি বিসিবির গেমস ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানও ছিলেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ