1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরও ৩ রাজ্যে আম পাঠালেন প্রধানমন্ত্রী

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ৭ জুলাই, ২০২১ ৬:০৯ pm

ভারতের আরও তিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে উপহার হিসেবে রংপুরের হাড়িভাঙ্গা আম পাঠালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে আসাম, মেঘালয় ও মিজোরামের মুখ্যমন্ত্রীর জন্য ৯০০ কেজি আম হস্তান্তর করা হয়।

তামাবিল স্থলবন্দরের উপপরিচালক মাহফুজুল ইসলাম ভারতে গোহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার তানভীর মনসুরের কাছে প্রধানমন্ত্রীর এ উপহার হস্তান্তর করেন।

এ সময় তানভির মনসুর জানান, আজই এই উপহার তিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে দেয়া হবে। এ উপহারের ফলে প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক আরও মধুর হবে বলে তিনি আশা করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট থানার ওসি দিলিপ নাথ, তামাবিল পাথর চুনাপাথর ও কয়লা আমদানিকারক সমিতির সিনিয়র সহসভাপতি জালাল উদ্দিনসহ বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা।

ভিন্নবার্তা/এমএসআই



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ