1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরও ২১৪৭ রোহিঙ্গা পৌঁছাল ভাসানচরে

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১ ৬:১১ pm

কক্সবাজারের উখিয়া থেকে নোয়াখালীর ভাসানচরে পৌঁছেছেন আরও ২ হাজার ১৪৭ জন রোহিঙ্গা। শুক্রবার (২ এপ্রিল) বিকেল ৩টায় নৌবাহিনীর ছয়টি জাহাজে চট্টগ্রাম থেকে রওয়ানা হয়ে তারা ভাসানচরে পৌঁছান।

এ সময় ঘাটে নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে তাদের গণস্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা স্বাস্থ্য পরীক্ষা করে তাদের ওয়্যারহাউসে পাঠানো হয়। সেখানে নৌবাহিনীর সদস্যরা তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ধারণা দেয়।

ষষ্ঠ ধাপের দ্বিতীয় অংশে আসা রোহিঙ্গাদের দলটিতে ৫৪৭ জন পুরুষ ও ৬৩০ জন নারী এবং ৯৭০জন শিশু রয়েছে।
ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, ‘রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়ি যোগে ওয়্যারহাউসে সমবেত করে ব্রিফ দেয়া হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।’

উল্লেখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী-পুরুষ ও শিশুসহ ভাসানচরে পৌঁছায় এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা। এর পর থেকে ধাপে ধাপে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প থেকে ভাসানচরে নিয়ে আসার কাজ করছে সরকার।

ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  

মাসিক আর্কাইভ