1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আরও ১৭৫ পুলিশ করোনা আক্রান্ত

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১৮ মে, ২০২০ ১২:৫৪ pm

কোভিড-১৯ আক্রান্ত ও প্রাণহানির সংখ্যা দেশে বেড়েই চলেছে। বিভিন্ন শ্রেণি-পেশা ও বয়সের লোকজন এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। পুলিশে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

সামাজিক দূরত্ব ঠিক রাখতে মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে পুলিশ বাহিনীতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন দুই হাজার ৫৫৭ সদস্য। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৭৫ জন।

তবে শনিবার সর্বোচ্চ ২৪১ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছিলেন।পুলিশ সদর দফতরের একটি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রটি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ১৭৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৭৫ জনের মধ্যে শুধু ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৯৫ সদস্য রয়েছেন। ডিএমপিতেই মোট আক্রান্ত হাজারের বেশি বলে জানা গেছে।

এদিকে সুখবর হলো রোববার সারা দেশের ৪৬ পুলিশ সদস্য করোনাভাইরাসমুক্ত হয়ে হাসপাতাল ছেড়েছেন। এখন পর্যন্ত ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। ডিএমপির একটি সূত্র জানায়, করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন যারা মাঠে থেকে নিয়মিত কাজ করে যাচ্ছেন। তবে মাঠের কর্মকর্তা বাদেও ডিএমপির দুজন অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০  

মাসিক আর্কাইভ