1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

সাবেক যুগ্মসচিবের নামে দুর্নীতির মামলা

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১০ অক্টোবর, ২০২১ ৬:২৩ pm

সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক যুগ্মসচিব ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সাবেক পরিচালক ড. আশরাফুন্নেছার বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১০ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

দুদক জানায়, সাবেক যুগ্মসচিব,ড. আশরাফুন্নেছা ২০১৮ সালের ১৩ মে থেকে ২০২০ সালের ৩০ ডিসেম্বর পর্যন্ত আড়াই বছরে পরিবার পরিকল্পনা অধিদপ্তর, কাওরানবাজার, ঢাকায় পরিচালক পদে ছিলেন।
এ সময় ক্ষমতার অপব্যবহার করে নিজে বা অন্যকে আর্থিকভাবে লাভবান করতে বাজার দরের চেয়ে বেশি মূল্যে বিভিন্ন সামগ্রী কিনে মিথ্যা ভাউচারের মাধ্যমে বিল উত্তোলন করেছেন। এভাবে তিনি সরকারি ১ কোটি ৭৬ লাখ ৬৭ হাজার ৭৫২ টাকা আত্মসাত করেছেন। যা শাস্তিযোগ্য অপরাধ।
এ কারণে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৭(ক) ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন-১৯৪৭ এর ৫(২) ধারায় দুদক প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে তার নামে রোববার একটি মামলা করেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ