1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমাজন রক্ষায় ৪ লাখ একর জমি কিনলেন সুইডিশ ধনকুবের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১ ১০:২৪ am

আমাজন বনে জমি বেচাকেনা নতুন নয়। বহুদিন ধরেই চলছে এই অবৈধ কারবার। তবে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম চালু হওয়ার পর কয়েকগুণ বেড়েছে।

এক্ষেত্রে ক্রেতাদের বেশিরভাগই বন ধ্বংস করে কৃষিকাজ করে থাকেন। কিন্তু নতুন ও একেবারেই ব্যতিক্রমী চিন্তা-ভাবনা নিয়ে কাজ করছেন সুইডেনের এক ধনকুবের। নাম জোহান ইলিয়াস।

শুধু বন রক্ষার উদ্দেশ্যে চার লাখ একর জমি কিনেছেন তিনি। এজন্য ব্রাজিলের এক কোম্পানিকে প্রায় এক কোটি ৪০ লাখ ডলার দিয়েছেন তিনি।

আমাজনকে ‘পৃথিবীর ফুসফুস’ বলা হয়। এই বন বিপুল পরিমাণে গ্রিনহাউস গ্যাস শোষণ করে জলবায়ু পরিবর্তন তথা বৈশ্বিক উষ্ণতা রোধে কাজ করে।

এ ছাড়া বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেনের উৎস আমাজন। আমাজন প্রায় ৩০ লাখ প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল।

কিন্তু পৃথিবীর এই অমূল্য সম্পদ দিন দিন ধ্বংস হয়ে যাচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ সালের আগস্ট থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত ব্রাজিলের আমাজনের মোট ১১ হাজার ৮৮ বর্গকিলোমিটার বন ধ্বংস হয়েছে।

ব্রাজিলে আমাজনের উষ্ণমণ্ডলীয় বনভূমির কিছু অংশ অবৈধভাবে ফেসবুকে বিক্রি করা হচ্ছে বলে সম্প্রতি বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে।

প্রতিবেদন মতে, যেসব এলাকা বিক্রি হচ্ছে এগুলো সংরক্ষিত এলাকা-যার মধ্যে আছে জাতীয় বনভূমি এবং আদিবাসীদের জন্য নির্ধারিত এলাকা।

ফেসবুকে ‘ক্লাসিফায়েড এ্যাড’ সেবার মাধ্যমে তালিকাভুক্ত আমাজনের এসব প্লটের কোনো কোনোটি এক হাজার ফুটবল মাঠের সমান বড়। ব্রাজিলে এখন বড় আকারে যেসব গবাদিপশুর খামার শিল্প গড়ে উঠেছে-তা এই অবৈধ কর্মকাণ্ডকে উৎসাহিত করছে বলে মনে করা হয়।

গত কয়েক বছর ধরে আমাজন বন ধ্বংসের কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যাপক প্রচার-প্রচারণাও চলছে। আমাজন রক্ষায় বিশ্বের বড় বড় ধনীদের এগিয়ে আসার আহ্বানও জানাচ্ছেন পরিবেশবাদীরা। এক্ষেত্রে সবার আগে এগিয়ে এসেছেন সুইডিশ ধনকুবের জোহান ইলিয়াস।

পরিবেশ সুরক্ষার কাজ করে ইতোমধ্যে বেশ পরিচিতি পেয়েছেন তিনি। নিজ উদ্যোগে গড়ে তুলেছেন পরিবেশবাদী সংগঠন ‘রেইনফরেস্ট ট্রাস্ট’।

এ সংগঠনের মাধ্যমেই ২০০৫ সালে ব্রাজিলের আমাজনে প্রথম একটি প্রকল্প কেনেন তিনি। পরে মেডেইরা রিভারের কাছের এলাকায় প্রায় চার লাখ একর তথা এক হাজার ৬০০ বর্গকিলোমিটার আয়তনের একটি জমি কিনেছেন তিনি। শুধু আমাজন বনই নয়, বিশ্বজুড়ে বনভূমি রক্ষায় কাজ করছেন জোহান। এজন্য ‘কুল আর্থ’ নামে আরও একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন।
ভিন্নবার্তা ডটকম/এসএস



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ