1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমরাও চাই সব দল নির্বাচনে আসুক : সিইসি

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২ ৮:৪১ pm

সব দল নির্বাচনে আসুক- কমিশন এমনটাই চায় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘আশা করি নির্বাচন ইনক্লুসিভ হবে, সব দলের অংশগ্রহণে নির্বাচন হবে। এতে সকলেই আনন্দিত হব। সব দল অংশগ্রহণ করুক আমরা তো চাই-ই। চাই সব দল নির্বাচনে আসুক।’

আজ শুক্রবার বিকেলে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন অফিস পরিদর্শন এবং জেলার নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, ‘আমাদের কাজ হচ্ছে নির্বাচন আয়োজন করা। আমরা সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজনের চেষ্টা করব। শুধু জাতীয় সংসদ নির্বাচন নয়, সব নির্বাচন। আমাদের ওপর যে দায়িত্ব তা আইন ও সংবিধান অনুযায়ী আমরা সবার সহযোগিতা নিয়ে সেই সংবিধান ও আইনের আলোকে সুন্দর নির্বাচন করার জন্য সাধ্যমতো ও আন্তরিকভাবে চেষ্টা করব।’

ইভিএম নিয়ে জানতে চাইলে সিইসি বলেন, ‘আমি মাত্র দায়িত্ব নিয়েছি। সব বুঝে উঠতে পারিনি।’

ভিন্নবার্তা ডটকম/আর



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ