1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আমজাদ কীভাবে পালালেন, কাল দুপুরের মধ্যে জানানোর নির্দেশ হাইকোর্টের

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ নভেম্বর, ২০২১ ৩:৪৭ pm

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যবিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন দেশ ছেড়ে কীভাবে বিদেশে পালিয়েছেন, তা আগামীকাল সোমবার দুপুরের মধ্যে জানাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আগামীকাল সোমবার দুপুর ১২টার মধ্যে এ বিষয়ে বিস্তারিত জানাতে হবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খানকে।

বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এসএম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আজ রোববার এ আদেশ দেন।

সম্প্রতি ‘দেশ ছাড়লেন সাউথ বাংলা ব্যাংকের আমজাদ’ শিরোনামে সংবাদমাধ্যমে খবর প্রকাশ হয়।

বিষয়টি আদালতের নজরে আনেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। পরে আদালত দুদকের আইনজীবীকে তিনি কীভাবে দেশ ছাড়লেন, তার বিস্তারিত জানাতে নির্দেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন খুরশীদ আলম খান।

গত ৭ নভেম্বর পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের সদ্যবিদায়ী চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। স্থলসীমান্ত দিয়ে ৩ নভেম্বর বুধবার ভারত হয়ে তিনি যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন। তাঁর সঙ্গে স্ত্রী সুফিয়া আমজাদ ও মেয়ে তাজরির আমজাদও রয়েছেন।
ভিন্নবার্তা ডটকম/এন



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ