1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আবার হাসপাতালে খালেদা জিয়া

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১ ৫:৫৯ pm

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (১৩ নভেম্বর) বিকেল সোয়া পাঁচটায় গুলশানের বাসা থেকে তাকে নিয়ে এভারকেয়ার হাসপাতালে রওয়ানা করে ৫টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছায় তার গাড়ি বহর।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শারীরিক চেক আপের জন্য ম্যাডামকে (খালেদা জিয়া) হাসপাতালে নেওয়া হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পরে তার মেডিক্যাল বোর্ডের পরামর্শ মতো সিদ্ধান্ত নেওয়া হবে, যে তিনি হাসপাতালে থাকবেন নাকি বাসায় ফিরবেন।

এর আগে গত ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ দিন পর গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন তিনি।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  

মাসিক আর্কাইভ