1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আবারও কমল স্বর্ণের দাম

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৫১ am

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমে যাওয়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন নতুন দর নির্ধারণ করেছে। ২৬ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে এ দর কার্যকর হয়েছে।

নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৪৯০ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৯১ হাজার ৯৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুসের মূল্য নির্ধারণসংক্রান্ত কমিটির সভায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়। এর আগে ২৬ সেপ্টেম্বরও নতুন দর কার্যকর হয়েছিল।

বাজুস জানিয়েছে, গহনার নকশা অনুযায়ী মজুরি আলাদাভাবে দিতে হবে। তবে নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যে মূল্য সংযোজন কর অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে তা নেওয়া যাবে না।

পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ দর কার্যকর থাকবে।



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ