1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফগানিস্তানে বিয়ের আসরে মর্টার শেলের আঘাতে নিহত ৬

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ৩০ মে, ২০২১ ৭:৩৭ pm

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় কাপিসা প্রদেশে বিয়ের আসরে মর্টার শেলের আঘাতে নারী ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। শনিবার (২৯ মে) স্থানীয় সময় সন্ধ্যায় তাগাব জেলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

রোববার (৩০ মে) দেশটির কাপিসা পুলিশের মুখপাত্র শায়েক শোরেশ জানিয়েছেন, একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলার সময় সেখানে একটি মর্টারের গোলা এসে পড়ে। গোলাটির বিস্ফোরণে নারী ও শিশুসহ অন্তত ছয় জন নিহত এবং আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এ ঘটনায় তালেবানকে দায়ী করা হয়েছে। তবে তালেবান এ অভিযোগ প্রত্যাখান করেছে। তালেবানের অভিযোগ এ ঘটনায় নিরাপত্তা বাহিনীই ঘটিয়েছে।

ভিন্নবার্তা ডটকম/এন

 



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ