1. admin-1@vinnabarta.com : admin : admin
  2. admin-2@vinnabarta.com : Rumana Jaman : Rumana Jaman
  3. admin-3@vinnabarta.com : Saidul Islam : Saidul Islam
  4. bddesignhost@gmail.com : admin : jashim sarkar
  5. newspost2@vinnabarta.com : ebrahim-News :
  6. vinnabarta@gmail.com : admin_naim :
  7. admin_pial@vinnabarta.com : admin_pial :

আফগানিস্তানে আটকেপড়া ৬ বাংলাদেশি ঢাকায় ফিরেছেন

ভিন্নবার্তা প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১ ৭:৪০ am

আফগানিস্তানে আটকেপড়া ছয়জন বাংলাদেশি নাগরিক মঙ্গলবার (৩১ আগস্ট) রাতে ঢাকায় ফিরেছেন।

কাবুল থেকে এ ছয় বাংলাদেশি কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন।

দোহা থেকে তারা দুবাই হয়ে মঙ্গলবার রাতে এয়ার অ্যামিরেটসের একটি ফ্লাইটে বাংলাদেশে ফিরেছেন। যে ছয়জন ঢাকায় ফিরেছেন, তারা হলেন- রাজিব বিন ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ নজরুল ইসলাম, ইমরান হোসেন, আবু জাফর মোহাম্মদ মাসুদ করিম, শেখ ফরিদ আহমেদ। তারা আফগানিস্তানের মোবাইল অপারেটর আফগান ওয়্যারলেসে চাকরি করতেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, কাবুলে আটকেপড়া বাংলাদেশিদের মধ্যে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি মার্কিন বাহিনীর সহায়তায় গত শুক্রবার দোহায় পৌঁছেন। আর শনিবার আরও ছয় বাংলাদেশি দোহায় পৌঁছেন। এর আগে কাবুল থেকে তিন বাংলাদেশি দোহায় পৌঁছেছেন। এ নিয়ে ১৫ জন বাংলাদেশি কাবুল থেকে দোহায় অবস্থান করছেন। এর মধ্যে থেকে আফগান ওয়্যারলেসে কর্মরত ছয়জন বাংলাদেশি প্রথম ধাপে মঙ্গলবার রাতে ঢাকায় ফিরেছেন।

এদিকে ব্র্যাকের তিনজন কর্মী এখনো আফগানিস্তানে অবস্থান করছেন। আর তিনজন কর্মী গত শনিবার বাংলাদেশে পৌঁছেছেন।

ভিন্নবার্তা ডটকম/পিকেএইচ



আরো




আর্কাইভ ক্যালেন্ডার

মাসিক আর্কাইভ